সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাঁথিয়ায় বিএনপিকে বাইরে রেখে জামাতের এমপি কে নিয়ে নির্বাহী কর্মকর্তার অনুষ্ঠান পালনের অভিযোগ প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ ফের বাড়ল স্বর্ণের দাম নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল ‎হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা বাহুবলে ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক

লাখো জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের (এফডিএমএন) সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬৭k Time View  
  •                                      
                                   
                               

ঢাকা বানী ডেস্ক:

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার): আজ কক্সবাজারে অবস্থিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) শিবিরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় লক্ষাধিক এফডিএমএন এর সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ বিশেষ আয়োজনে প্রথমে সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস’কে আন্তরিক অভ্যর্থনা জানান। অতঃপর, মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান একসঙ্গে জাতিসংঘ মহাসচিব’কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজনটি সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং এফডিএমএন স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য কর্তৃক অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষাধিক অতিথির জন্য আসন ব্যবস্থা প্রস্তুত এবং ইফতারের আয়োজন করা হয়।

জাতিসংঘ মহাসচিবের এই ঐতিহাসিক সফর এফডিএমএন জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও তাদের ভবিষ্যৎ পুনর্বাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102