মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সীতাকুণ্ডে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সখীপুরে কুকুরের কামড়ে ৫৪ জন আহত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের ৮ বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা জারি আশুলিয়ায় ১৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

ড্যাবের ইফতার মাহফিলে চাঁদাবাজির অভিযোগ

ক্রাইম রিপোর্টারঃ
                                             
  •   Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৪১k Time View  
  •                                      
                                   
                               

ক্রাইম রিপোর্টারঃ   বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর ঢাকা মেডিকেল কলেজ শাখার ইফতার আয়োজন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসক ও সাধারণ চিকিৎসকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।
অভিযোগ উঠেছে,ড্যাবের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল ও  কোলোরেক্টাল বিভাগের প্রধান ডাঃ আহসান হাবিব এই চাঁদাবাজির কেলেংকারিতে জড়িয়েছেন । তারা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক প্রতি ১৫ হাজার, সহযোগী অধ্যাপক প্রতি ১২ হাজার ও সহকারী অধ্যাপক প্রতি ১০ হাজার টাকা চাঁদার হার ধারন করে তাদের উপর চাপ প্রয়োগ করেছেন ।

চাঁদাবাজির বিরুদ্ধে মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ রেজাউল করিম প্রাথমিকভাবে  প্রতিবাদ জানালে ড্যাবের ঢামেক শাখার সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল ও সেক্রেটারি মোহাম্মদ ফখরুজ্জামান তাকে নানা রকম হুমকি ও প্রদান করেছে বলে জানা গেছে ।

বিষয়টি নিয়ে ড্যাবের ঢামেক শাখার সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল ও সেক্রেটারি মোহাম্মদ ফখরুজ্জামান সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, দীর্ঘদিন উপজেলাতে ছিলাম ৫ আগস্ট ২০২৪ইং এর আগে ট্রেনিং দরকার থাকলেও পাইনি ।  কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ঢামেকে পদায়নের পর ভেবেছিলাম সব ঠিক থাকবে এখন হুমকি দেয়া হচ্ছে চাঁদা না দিলে আবার বদলি করে  দেওয়া হবে । খুবই আতংকে আছি ।

সম্প্রতি স্কয়ার ফার্মাফার্মাসিউটিক্যালসের কাছে চাঁদা চেয়ে ঢাকা ডেন্টাল কলেজ (ড্যাবের) একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকদের মাঝে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে। ডাক্তারদের মাঝে কেউ কেউ বলছেন কেন্দ্রীয় নির্বাচনের খরচ মেটাতেই এমন অনৈতিক চাঁদাবাজিতে জড়িয়েছে।

উল্লেখ্য, বিএনপির হাইকমান্ড যখন যেকোনো ধরনের চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তখন জাতীয়তাবাদী চিকিৎসকদের এমন একটি সংগঠনের কতিপয় অসাধু কিছু নেতাদের কর্মকাণ্ডে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে । যদি এখনই এসব চাঁদাবাজ বন্ধে কঠোর না হওয়া যায় তাহলে এর পরিস্থিতি আরও ভয়াবহ হবে । তাই দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে  ড্যাবের ঢামেক শাখার এই কতিপয় চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি নাম প্রকাশে অনিচ্ছুক ড্যাবের অন্যান্য নেতাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102