সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন সিনিয়র সাংবাদিক মোঃ শামীম আহমেদ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩০৯k Time View  
  •                                      
                                   
                               

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঢাকা জেলার সাভার-আশুলিয়া,ধামরাই বাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সি এন এন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার,জাতীয় দৈনিক জবাবদিহি পএিকার আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি মোঃ শামীম আহমেদ।

তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।

ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশী,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।

দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102