সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিমপুরে অবৈধভাবে মজুদ রাখা ৫০০ লিটার ডিজেল তেল উদ্ধার ও জরিমানা হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট গোবিন্দগঞ্জের ট্রাকের চাপায় যুবক নিহত জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না: মির্জা ফখরুল আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার শৈলকুপায় অবৈধ সার মজুদের দায়ে দুই ডিলারের ৫০,০০০ টাকা অর্থদণ্ড এআই প্রযুক্তি ব্যবহার করে গৃহবধূর অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, থানায় জিডি ‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ, ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি পালন

সাভারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ নুরুউদ্দিন, সাভার উপজেলা প্রতিনিধি:

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে আজ সাভারের আওতাধীন গৌরীপুর, দোসাইদ, কুমকুমারি, আনোয়ার জং সড়ক, জিরাবো এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি শিল্প ও ১টি আবাসিক গ্রাহকের ৭৩টি ডাবল গ্যাস বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারের ৪টি স্পটে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে।

অভিযানে ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস, মেসার্স কোল্ড স্টোন ওয়াশিং লি., ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ ও মিটারবিহীন একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৭০০ ফুট পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ৪১,৫৩,৩২০ টাকা মূল্যের ১,৩৬,১৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয়ী সম্ভব হবে।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ‘ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস’ ও ‘ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ’ কর্তৃপক্ষদ্বয়ের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২(১) ধারা মোতাবেক এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102