শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা

গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৮k Time View  
  •                                      
                                   
                               

 

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর সাফারী পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতের নাম- মোঃ দেলোয়ার হোসেন তওসীফ (২২)।

শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫ খ্রি.) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১১:০০ ঘটিকা হতে ২৪ মার্চ ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকার মধ্যে গাজীপুর সাফারী পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারী পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত আরম্ভ করে। অতঃপর সরকারি অন্যান্য দপ্তরের তথ্য-উপাত্তের সহযোগিতায় শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫ খ্রি.) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে লেমুর চুরির ঘটনার সাথে জড়িত মোঃ দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জনস্থান হতে খাঁচাবন্দি অবস্থায় রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102