রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১ম দিনের কার্যক্রম-শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত 

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬৫k Time View  
  •                                      
                                   
                               

 

পিরোজপুর জেলা প্রতিনিধি:

সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১ম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অদ্য ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় পিরোজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ সসময় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, পিরোজপুর  খাঁন মুহাম্মদ আবু নাসের  বলেন প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি চাকরি প্রার্থীদের আস্থা রাখার অনুরোধ করেন। তিনি একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরো নিয়োগ বোর্ডের সদস্য সহ আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত পিরোজপুর জেলার বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026 dailydhakabani
themesba-lates1749691102