বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় মাজহারুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬০k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা। এর আগে, একইদিন সন্ধ্যায় আশুলিয়ার বুড়িরবাজার খানাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম খান ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকার মৃত আমিরুল হক খাঁ এর ছেলে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে মিজানুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102