মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড সাভারের সড়কগুলোতে যানজট নিরসনে এমপি সালাউদ্দিন বাবুর ব্যতিক্রমী উদ্যোগ থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে: আইজিপি হাদি হত্যায় গ্রেপ্তার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি

জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪০৮k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬জুন) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

এ সমন্বয় সভায় প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কাজী আয়েশা আহমেদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।

সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি কাজী আয়েশা আহমেদ। তিনি বলেন,যুবশক্তি একটি উদ্যমী,আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আত্বপ্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,কোটা নয়,বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু। আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করি। আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মুল লক্ষ্য।

তিনি আরও বলেন,আমরা চাই না,অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি।আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।

আয়োজিত এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র মো.আবির হোসাইন,মো.সাজেদুর রহমান,মো.তুহীন সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102