শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা: মামলার আসামির সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে মেডিকেল টেকনোলজিস্টের নামে অপপ্রচার অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আশুলিয়ার কাঠালতলায় নতুন রাস্তা উদ্বোধন, স্বস্তিতে এলাকাবাসী।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৭৭k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঠালতলা এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তা তৈরি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোঃ জলিল উদ্দিন রাজন ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকেরা। তারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা জনজীবনে ভোগান্তি ডেকে এনেছিল। বর্ষাকালে কাদা ও পানিতে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর।

রাস্তার উন্নয়ন প্রসঙ্গে মেম্বার মোঃ জলিল উদ্দিন রাজন ভূঁইয়া বলেন, “জনগণের দাবি ও কষ্টের কথা বিবেচনা করেই আমরা এই কাজটি শুরু করেছি। সামনে আরও কিছু রাস্তার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নয়নই আমাদের অঙ্গীকার।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট। নতুন রাস্তা পাবেন এলাকাবাসী তাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই উদ্যোগ আশুলিয়ার স্থানীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিদের আন্তরিকতা থাকলে এলাকার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102