মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড সাভারের সড়কগুলোতে যানজট নিরসনে এমপি সালাউদ্দিন বাবুর ব্যতিক্রমী উদ্যোগ থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে: আইজিপি হাদি হত্যায় গ্রেপ্তার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি বৈধ কমিটির কাছে বুঝিয়ে দিতে সংবাদ সম্মেলন

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৯২k Time View  
  •                                      
                                   
                               

 

মো: রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:

দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি এবং ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর সহ ও দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

সোমবার (৭জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার মূল ফটকের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানান, আদালত কর্তৃক রায়ে তারা বৈধ ট্রাস্টি কমিটি এখন পর্যন্ত তাদের সদস্য ২১ জন।দীর্ঘদিন ধরে এ ট্রাস্টটি অবৈধ দখলদারদের হাতে জিম্মি ছিলো। দীর্ঘদিন আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকার কাছে তারা সুবিচার পাননি। বতর্মানে আদালতের রায়ে তারা বৈধ কমিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বলে দাবী করেন তারা। এসময় আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর এর জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারুল ইহসান ট্রাষ্ট এর সেক্রেটারী মুহাম্মদ ওসমান গণী এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102