মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

চাঁদা না পেয়ে সহকারি পুলিশ সুপারের বাড়িতে হামলা,ভাংচুর,গ্রেফতার ইউনিয়ন শীর্ষ সন্ত্রাসী

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৫৩k Time View  
  •                                      
                                   
                               

 

উত্তম কুমার,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় এক সহকারি পুলিশ সুপারের বাড়িতে হামলা,ভাংচুরের সময়ে স্থানীয় লোকজন ধরে উত্তম -মাধ্যম দিয়ে পুলিশে শোপর্দ করেছে কাবিল মৃধা(৩৪) নামের ইউনিয়ন যুবলীগের এক দুষ্কৃতিকারী কে। গতকাল বৃহস্পতিবার রাতে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কাবিল মৃধা মৃত রুস্তুম আলী মৃধার ছেলে। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার,চাঁদাবাজিসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সে নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। এ ঘটনায় সহকারি পুলিশ সুপারের বাবা আব্দুল মোতালেব চৌকিদার বাদি হয়ে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। পুলিশ তাকে পটুয়াখালী আদালতে জেলহাজতে প্রেরণ করেছে।

জানাগেছে, কাবিল মৃধা সহকারি পুলিশ সুপারের বাবা আব্দুল মতলেব চৌকিদারের কাছে ২ লাখ টাকা চাঁদাদাবি করে আসছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আব্দুল মতলেব চৌকিদারের বড় ছেলে মহিউদ্দিন কে ভাঙ্গাব্রীজ দেখে ডেকে নিয়ে দাবীকৃত টাকা চায়। এ সময় মহিউদ্দিন তাকে নিবৃত করার চেষ্টা করলে সন্ধায় বাড়ি যাবো টাকা রেডি রাখবি বলে হুমকী দেয় ল্যাংঠা কাবিল মৃধা। পরে বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রামের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভাংচুর করে।

এসময় মতলেব চৌকিদার ও তাঁর ছেলে মহিউদ্দিনের আত্মচিৎকারে লোকজন দৌড়ে এলে তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন আব্দুল মোতালেব চৌকিদার।

এ বিষয়ে আব্দুল মতলেব চৌকিদার জানান,সে দীর্ঘ দিন পর্যন্ত নানা অসামাজি অপরাধের সাথে জড়িত। আমার কাছে ২ লাখ টাকা চাঁদাদাবি করে ঘরে ঘরে গিয়ে হামলা, ভাংচুর করে।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার বলেন,সে নওমালা ইউনিয়নের যুবলীগের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দ্রুতবিচার, চাঁদাবাজিসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে চাঁদাবাজিসহ একাধিক মালায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102