মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৮৬k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫’। এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান , মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান, সচিব , স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এর আগে অনুষ্ঠান উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম আগামী বছরের মাঝে মাতৃদুগ্ধ পান করানো শিশুদের হার বাড়ানোর জন্য যে ধরণের পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অধ্যাপক ডা. আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, এ. টি. এম সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ডাঃ মোহাম্মদ ইউনুস আলী, পরিচালক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান- এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102