মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘রাবির শহীদ জিয়াউর রহমান হলে মেয়ে থাকার’ সন্দেহে ভোরে রাতে কক্ষে ঢুকে হল সংসদ প্রতিনিধির তল্লাশি, হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ 

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কৌশলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো: শরিফুল ইসলাম (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা থেকে কৌশলে পালিয়ে যাওয়া হত্যা মামলার একজন আসামিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল, র‌্যাব-৭ এর সহযোগিতায় ফেনী জেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মো: শরিফুল ইসলাম (২৮), পিতা- মৃত শফিক আহমেদ, সাং- হরিপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর ডিএমপি, ঢাকার খিলগাঁও থানার মামলা নম্বর- ৬৩(১)১৮, ধারা- ৩৬৪/৩৮৫/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এবং মেট্রো দায়রা মামলা নম্বর- ১৯১০৫/২০ এর একজন আসামি।

গত ১৯/০৬/২০২৫ তারিখ সকাল ১১:১৫ ঘটিকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে মো: শরিফুল ইসলামকে আদালতে হাজির করার জন্য আনা হয়। আদালতের কার্যক্রম শেষে সকাল ১১:৪০ ঘটিকায় তাকে নিচতলায় নিয়ে আসলে সিঁড়ির গোরায় পৌঁছামাত্র সে কৌশলে পরিহিত হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ কোতয়ালী থানা পুলিশ ও আদালতের সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ তাকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে কোতয়ালী থানায় এ সংক্রান্তে একটি মামলা (মামলা নং-১৭, তারিখ- ১৯/০৬/২০২৫, ধারা- ২২৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ একটি গোয়েন্দা ভিত্তিক অনুসন্ধান ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-৭ এর সহযোগিতায় অদ্য ৩০/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় ফেনী সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারভুক্ত এবং পলাতক আসামি মো: শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102