সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ্দিন

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৭k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ তা দেখবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তারা যেন মনে রাখে—এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই, ফ্যাসিবাদেরও স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের পরিণতিও এমনই হবে।”
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না; বরং গণতন্ত্রের মুখোশ পরে একটি মাফিয়া–ফ্যাসিস্ট শক্তি হিসেবে কাজ করেছে। তারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে—এমনকি সংসদেও দাঁড়িয়ে।
তিনি জানান, জনগণের গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের ত্যাগের বিনিময়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ চায় বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা।সতর্ক করে তিনি বলেন, যদি জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা ঘটে, অথবা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যর্থ হন, তবে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা সবার দায়িত্ব।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা–৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত বাহিনী দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না।জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102