শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা

লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১k Time View  
  •                                      
                                   
                               

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে। ফলে আজ লন্ডন নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ আনুষ্ঠানিকভাবে পূর্বে প্রাপ্ত স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় ঢাকায় ল্যান্ডিং ও রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহায়তায় ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, যা দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে ব্যবহৃত হয়।দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন।চিকিৎসার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে তাকে দ্রুত বিদেশ নেওয়ার প্রস্তুতি চললেও এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি বাতিল হওয়ার ফলে আপাতত সেই উদ্যোগ স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102