বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা অপরাধ: সংসদে ফজলুর রহমান টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

কিশোরগঞ্জে কুরআন উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮০k Time View  
  •                                      
                                   
                               

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কিশোর-কিশোরীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) উপলক্ষে শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর হোসেনপুর উপজেলার চর পুমদী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান ও ইসলামী সংগীতসহ একাধিক বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়।অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় আব্দুর রহমান ইবনে আওফ (রা.) ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়। প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102