বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা অপরাধ: সংসদে ফজলুর রহমান

রাউজানে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৪k Time View  
  •                                      
                                   
                               

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। বুধবার বিকালে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির নাম মিসবাহ (৩)।জানা যায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, বিকাল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি কতটা গভীর তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনস্পেক্টর শামসুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। নলকূপটির গঠন ও গভীরতা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এর আগে গত ১০শে ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। পরে ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে সাজিদকে উদ্ধার করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102