মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬k Time View  
  •                                      
                                   
                               
সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে বাড়বকুণ্ড সাগর উপকূলীন এলাকায় ডাকাতের হামলায় নিখোঁজ নিরাপত্তা প্রহরীর ৪ দিন পর মরদেহ উদ্ধার নিহতের ব্যক্তির নাম সালাউদ্দিন,৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রিফাত ৩০ নামে একজনকে আটক করেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ী কাজলের কর্মচারী শাকিল কুমিরা এলাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকার জ্বালানি তেল নিয়ে একটি বোটে করে বাড়বকুণ্ডের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে বাড়বকুণ্ড সাগর উপকূল এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল বোটটি থামিয়ে শাকিলকে মারধর করে এবং সব জ্বালানি তেল লুটে নেয়।বিষয়টি জানতে পেরে ব্যবসায়ী কাজল, নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনসহ মোট আটজন একটি স্পিডবোটে করে ডাকাতের সন্ধানে জেএমআই সমুদ্র উপকূলে এলেকায় যান। সেখানে ডাকাতের কাজে লুটের বিষয়ে জানতে চাইলে তখন ডাকাত দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী কাজল,
শাকিল, জিকু, মিজান, সুমন ও ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন। এ সময় ড্রেজার প্রহরী সালাউদ্দিন নিখোঁজ হন।এই বিষয়ে স্হায়ীরা জানান নিহতের ব্যক্তিকে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি পর চার দিন পর লাশ সমুদ্র উপকূলীয় এলাকায় জেলেরা দেখতে পায, থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102