
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশ । রবিবার গভীর রাতে (২২ ফেব্রয়ারি ২০২৬) শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে শৈলকুপা পৌরসভা মালিপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেরাব হোসেন নাহিদ (১৯) নামের এক যুবক কে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামি শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায় যে, মেহেরাব হোসেন নাহিদের পুরা পরিবার মাদককারবারির সাথে জরিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন মেহেরাব হোসেন নাহিদ কে নজরদারিতে রেখেছিলো । তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত নাহিদ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে শৈলকুপা থানার ওসি মোঃ হুমায়ুন মোল্লা জানান।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।