মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০k Time View  
  •                                      
                                   
                               
আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ
আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্বে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এ পদে নিয়োগ পেয়েছিলেন।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। তার নেতৃত্বে চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জমা দেওয়া হয়।বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। এরই মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে, আর আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102