মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন
সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।এর আগে সকালে বাংলার ঐতিহ্যবাহী চিরাচরিত খাবার পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সহকারী কমিশনার (ভূমি) রোমেন পাল, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ,সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল পাশা,উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মঞ্জু, এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল,পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান লিপু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুধু উপজেলাতেই নয়,জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগেও দিনব্যাপী পহেলা বৈশাখের নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলার শতাধিক গ্রামে হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা—যা গ্রামীণ জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে।বাংলা নববর্ষকে ঘিরে পুরো জেলাবাষীর এই সম্মিলিত আয়োজন যেন বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102