মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পান্তা ভাত আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা।উপজেলা চত্বর থেকে সৈয়দা ইয়াসমিন সুলতানা-এর নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।পরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর শিল্পীরা জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার তদন্ত ওসি পবিত্র কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102