মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় বের হওয়া সেই শিশুটি আর নেই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ‎রুমমেটকে হত্যার পর মরদেহ ৭ টুকরো করে ফেলে আসায় রাজধানীতে হবিগঞ্জের যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত যেভাবে হত্যা করা হয় পাবনার দাদি-নাতনিকে, লোমহর্ষক বর্ননা হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

​ঢাকা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রনি (৫২) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত অপরাধী যার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কঠোর নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ দিবাগত রাত ১১টা ১০ মিনিটে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাভারের ডগরমোড়া এলাকায় অভিযান চালায়। এসআই শেখ মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে বিশেষ অবস্থান নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা গ্রেফতারকৃত মো. রনি সাভার উপজেলার শিমুলতলা ও ডগরমোড়া এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে থাকা আগের ৮টি মামলা তাকে একজন দুর্ধর্ষ পেশাদার অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। এই ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত ঢাকা জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102