বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬k Time View  
  •                                      
                                   
                               
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—এ কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডি’রই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দুর্গম অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে তাগিদ দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102