মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি

টঙ্গীবাড়িতে সরকারি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

টঙ্গীবাড়ি প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬k Time View  
  •                                      
                                   
                               
টঙ্গীবাড়িতে সরকারি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
টঙ্গীবাড়িতে সরকারি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রায় ১০০ মিটার আরসিসি সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে কাজ করায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, ঢালাই কাজ প্রায় শেষ পর্যায়ে। মাত্র এক জালি কাজ বাকি রয়েছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতি ব্যাগ সিমেন্টে ছয় ভাগ খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে আট ভাগ খোয়া দেওয়া হচ্ছে। ব্যবহৃত খোয়াও নিম্নমানের বলে দাবি করেন তারা। এছাড়া সাদা ভরাট বালুর সঙ্গে সিলেকশন বালু মেশানোর নিয়ম থাকলেও সিলেকশন বালু ছাড়া ঢালাই কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী বাধা দিলে আংশিক সংশোধন করা হলেও পরে আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালানো হয় বলে দাবি করেন তারা।

১০ লাখ টাকা বরাদ্দে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিহাদ এন্টারপ্রাইজ।অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজনকে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে।

নির্মাণকাজের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, কাজের সময় কিছু সমস্যা হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102