সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।সরকারপ্রধানের এই সফরকে ঘিরে পুরো বগুড়া জেলায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে আইনজীবী, বিচার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর এ সফরের অংশ হিসেবে একই দিনে আদালত প্রাঙ্গণে ই-বেইল বন্ড কার্যক্রমও উদ্বোধন করা হয়, যা বিচারপ্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজতর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এই ভবন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিন প্রধানমন্ত্রীর বগুড়া সফরে আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণের কর্মসূচিও ছিল, যা জেলাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102