সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী

পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।রিজভী জানান, জনগণের দাবির কারণে জ্বালানি তেলের দাম সামান্য বাড়াতে হয়েছে। অন্যথায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মূলত দাম বাড়াতে আগ্রহী ছিলেন না। কিন্তু যখন জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে দাম দ্রুত বাড়তে থাকে— তখনও সরকার দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রেখেছে।

মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আরও সচেতন হতে হবে। শুধু বক্তব্য দিলেই হবে না, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রদর্শিত দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান তিনি।এ সময় গুমের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ ধরনের ঘটনায় জড়িত অনেকেই দেশ ছাড়তে পারেনি। তাহলে তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না— এমন প্রশ্ন তোলেন তিনি। তার মতে, অভিযুক্তদের রিমান্ডে নিলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বিষয়েও তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে কিছু ঘাটতি রয়েছে। সেগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো অমানবিক কাজ করার সাহস না পায়। সরকারের আইন মানবতার পক্ষে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102