রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে খুব সামান্য বাড়ানো হয়েছে: জ্বালানিমন্ত্রী রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কবির-রাশেদা দম্পতির ৫ অঞ্চলে শিলাবৃষ্টির আভাস ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ধামরাইয়ে পেশাদার ছিনতাইকারী দলের ০১ সদস্য গ্রেফতার

ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১৮/০৪/২০২৬ খ্রি. তারিখ ১৬:৩০ ঘটিকায় সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহীন (২৬), পিতা-মৃত আসলাম, মাতা-মাসুদা বেগম, সাং-কাঞ্চনপুর, বেদেপল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১৮/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৭:৩০ ঘটিকা সাভার মডেল থানাধীন আক্রান এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ আলীম মোল্লা (৩৮), পিতা-রফিক মোল্লা, মাতা-হালিমা বেগম, সাং- সারুলিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ আকাশ (২০), পিতা-মোঃ বলু মিয়া, মাতা-মৃত আনেছা বেগম, সাং-ফুলবাড়িয়া, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, এ/পি সাং-কালিয়াকৈর পূর্ব পাড়া (রুহুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২১,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।

অপর আরেকটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১৮/০৪/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকা আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ জসিম তালুকদার (৩৮), পিতা-মোঃ আলমাছ তালুকদার, মাতা-সখিনা বেগম, সাং-পলাশবাড়ী, গোচারটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। মোঃ রেজাউল করিম (২৪), পিতা-আফজাল হোসেন, মাতা-মৃত রেবেকা বেগম, সাং-বাঁচামারা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-জামগড়া (নাহিদের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। আকবর হোসেন (৩২), পিতা-আলী একাব্বার, মাতা-মৃত রেজিয়া বেগম, সাং-চরসুফি, থানা-দৌলতখান, জেলা-ভোলা, এ/পি সাং-জামগড়া (করিমের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। নাজমুল হক (২৫), পিতা-মৃত ওমর আলী, মাতা-দেলোয়ারা বেগম, সাং-বরবাট্টা, জেলা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, এ/পি সাং-জামগড়া (সজিবের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ৭০০ ‍পুড়িয়া হেরোইন, ওজন ৭০ গ্রাম, যাহার মূল্য অনুমান ২,১০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৫ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102