সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবনের নামফলক উন্মোচন স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ
বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এ লক্ষ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের মাধ্যমে একটি শক্তিশালী পরিবার এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বিশেষ সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নির্দিষ্ট ভর্তুকি, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহায়তা পাবে। বিশেষ করে নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দিয়ে পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা আরও শক্তিশালী করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই নির্বাচিত উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়।বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102