
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় আনসার ও ভিডিপির চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার নির্দেশনা প্রদান করেন।