সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৫k Time View  
  •                                      
                                   
                               
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) সংসদের বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি গ্রহণের বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি আগের সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণে যে পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর বিষয়েও আলোচনা হবে। সব দিক পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের সূচনাদিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102