সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন

আশুলিয়া থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৮k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক আরএস টাওয়ারের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবী সহ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবী জানানো হয়।জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক ও শ্রমিক নেতা খোরশেদ আলম সহ শ্রমিকরা।

শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন, এটা শুধু শ্রমিকের জন্য কষ্ট নয়, রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে দাড়াচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সাভার ও আশুলিয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইকৃত শ্রমিকদের কর্মসংস্থান কোথায় হবে। ৫ হাজার শ্রমিকের সাথে আরও ২৫ হাজার লোক নির্ভরশীল রয়েছে। তারাও কিন্তুু অসহায়ত্ব জীবন-যাপন করছে। এছাড়া যেসব কাখানার শ্রমিকরা সঠিক সময়ে বেতন ও মাতৃত্বকালীণ ছুঁটি সহ বিভিন্ন যৌক্তিক দাবী করছে, তখনই তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে।অনতিবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে যদি দ্রুত সঠিক সিন্ধান্ত না নেওয়া হয়, তাহলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102