শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ ঘটনা ঘটে।সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই হাস্যরসের ভঙ্গিতে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী হালকা মজার সুরে বলেন, “খুব বেশি প্রশংসা করি নাই, আপনি যতটা বলতেছেন ততটা না—সামান্যই বলেছি।”পরে বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নয়ন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ সময় তিনি উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102