বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

সাভারে সরকারি গুদামের ৩৬১ বস্তা চালসহ ট্রাক জব্দ; চালক ও হেলপার আটক

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
সাভারে সরকারি গুদামের ৩৬১ বস্তা চালসহ ট্রাক জব্দ
সাভারে সরকারি গুদামের ৩৬১ বস্তা চালসহ ট্রাক জব্দ

সাভারে পুলিশের এক বিশেষ অভিযানে সরকারি গুদামের ৩৬১ বস্তা চাল ভর্তি একটি ট্রাকসহ চালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ৪টার দিকে সাভারের পাকিজা ইউটার্ন এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামতের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পাকিজা মোড় এলাকায় অবস্থান নেয়।

ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ট্রাকটিকে ঘেরাও করে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে সরকারি সিলযুক্ত ৩৬১ বস্তা চাল উদ্ধার করা হয়। অবৈধভাবে চাল পরিবহনের দায়ে ট্রাকের চালক ও হেলপারকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, চালের এই বিশাল চালানটি রাজধানীর তেজগাঁও সরকারি খাদ্য গুদাম থেকে নিয়ে আসা হয়েছিল। তবে সাভারের কোথায় এই চাল নামানোর কথা ছিল কিংবা এর নেপথ্যে কোন সিন্ডিকেট জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নিয়ামত জানান, “সরকারি মালামাল পাচারের খবর পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। পাকিজা ইউটার্ন থেকে ৩৬১ বস্তা চাল ও ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। চালের বস্তাগুলোতে সরকারি গুদামের সিল রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।​উদ্ধারকৃত চাল ও জব্দকৃত ট্রাকটি বর্তমানে সাভার মডেল থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102