বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২k Time View  
  •                                      
                                   
                               
‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।‎নিহত শিক্ষার্থী মোহাম্মদ রবিন মিয়া (১৮) চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন সময়ে রবিন মিয়া পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দেয়। পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে সে গুরুতর আহত হয়।‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

‎এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102