সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর শেখ হাসিনার সমর্থকরা ‘সরকারবিরোধী সহিংস তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার কয়েক দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮% বেতন বৃদ্ধি!

৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি
৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে চাকরি পেয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। অর্থাৎ, এই সময়ে প্রায় ৫ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জন দক্ষ ও আধা-দক্ষ কর্মী।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। আগে যেতে না পারা কর্মীদের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে দেশটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি আরও জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, ইতালি, রোমানিয়া, সার্বিয়া, ফিজি ও মরিশাসসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন। নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি
৯১ হাজার টাকা বেতন, থাকা-খাওয়ার সুবিধা; কর্মী নিচ্ছে রাশিয়া
কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। দেশটি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কারিগরি কাজ জানা কর্মী এবং ওয়েল্ডার নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

জাপানেও কর্মী পাঠানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার (আইএম জাপান) সহযোগিতায় বিনা খরচে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে। এ ছাড়া দেশটির সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী নিয়োগের চুক্তি হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১ লাখ কর্মীকে প্রশিক্ষণের একটি প্রকল্প চলছে। পাশাপাশি জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ইউএনবি, দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102