মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

বিনোদন ডেস্ক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               
‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ
‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। পৌরাণিক কাহিনির সিনেমাটিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশের আরেক জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ উঠে এসেছে আলোচনায়। কেরালায় রেকর্ড ভাঙার পর থেকেই ব্লকবাস্টার এ দুই সিনেমার ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। আর সেই যুদ্ধের শেষ বিজয়ী কিন্তু ‘রকি ভাই’ খ্যাত রকিং স্টার যশ।

কেরালায় যশের ‘কেজিএফ ২’-এর আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে রণবীর-যশের ‘রামায়ণ’। এই খবরে নেটপাড়ায় রীতিমতো পোস্টার ও পরিসংখ্যানের যুদ্ধ চলছে।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, কেরালায় ‘কেজিএফ ২’ প্রায় ৬৮.৫০ কোটি রুপি আয় করেছিল, যা এবার পেরিয়ে গেছে ‘রামায়ণ’। প্রথম ১৭ দিনেও আয়ের ব্যবধান নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ
অভিনয় শিখতে গিয়ে ঘরও মুছতে হয়েছিল দীপিকাকে
প্রতিবেদনে দাবি করা হচ্ছে, মুক্তির প্রথম ১৭ দিনে ‘কেজিএফ ২’-এর বিশ্বব্যাপী গ্রস আয় ছিল প্রায় ৯৯৭.৭ কোটি রুপি এবং ভারতের নেট আয় ছিল প্রায় ৭০৮.৮ কোটি রুপি। অন্যদিকে একই সময়ে ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’-এর ভারতের নেট আয় ৯০৬.৯০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী গ্রস আয় ১,৬১৬.৭০ কোটি।

ভারতের আইম্যাক্স বক্স অফিসেও বড় ব্যবধান তুলে ধরছেন সিনেমাপ্রেমীরা। প্রতিবেদনের তথ্যমতে, আইম্যাক্সে ‘কেজিএফ ২’-এর ১.৭ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে ‘রামায়ণ’ ৭.৫৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর আয় ১,৭০০ কোটি রুপি ছোঁয়ার খবরে উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক মাধ্যমে আয়ের স্ক্রিনশট ও তুলনামূলক গ্রাফ শেয়ার করছেন।

এই ফ্যান ওয়ারে সোশ্যাল মিডিয়া স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। একদল রণবীর কাপুর ও ‘রামায়ণ’-এর নতুন মাইলফলককে ভারতীয় সিনেমার বড় বিজয় হিসেবে উদযাপন করছেন। অন্যদিকে ‘কেজিএফ ২’-এর ঐতিহাসিক প্রভাব ও কাল্ট জনপ্রিয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন পুরোনো ভক্তরা, আর যশের অনুরাগীরা দুই ছবির সাফল্যেই প্রিয় তারকার জয় দেখছেন।

সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102