সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান ৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর শেখ হাসিনার সমর্থকরা ‘সরকারবিরোধী সহিংস তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার কয়েক দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

ঢাকা বানী অনলাইন
                                             
  •   Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির আওতায় সরকার অগ্রিম পাবে ৮১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির সরকারি ও বেসরকারি সংস্থা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে চুক্তিটি বাস্তবায়ন করা হবে।

চুক্তি অনুযায়ী, যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠানপ্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ ডলার দেওয়ার শর্ত রয়েছে। বর্তমানে এই ফি স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা।

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, ১৬ ডিসেম্বর উদ্বোধন: বিমানমন্ত্রী
সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে জাপানি কনসোর্টিয়াম আর্থিক প্রস্তাব জমা দিলে ইনভেস্ট বাংলাদেশ তা যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়।

চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের শর্তও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে। প্রকল্প হস্তান্তরের পর ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।

তবে চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৫ বছরে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।

হজ, চার্টার্ড ও কম খরচের বিমান (বাজেট এয়ারলাইনস) এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অবশ্য প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই পরিচালিত হবে।

বেবিচকের তথ্য অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সক্ষমতা বাড়বে আরও ১ কোটি ২০ লাখ যাত্রী। অর্থাৎ নতুন টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102