রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল ইরান সাবেক অতিরিক্ত সচিব ৫ দিন ও তার দুই ভাই তিন দিনের রিমান্ডে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে মাঠপর্যায়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার পাশাপাশি পেশাদারত্ব, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা সভাপতিত্ব করেন।

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির
বাড়ি গোপালগঞ্জে, ঢাকায় থেকেও অনেকের মোবাইল ব্যাংকিং বন্ধ
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়াতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

পুলিশ প্রধান আরও বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মামলার তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যু মামলাগুলো দায়িত্বশীলতার সঙ্গে তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন।

সভায় অক্টোবর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি

পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হারসহ অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026 dailydhakabani
themesba-lates1749691102