বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

আশুলিয়ায় বৃষ্টির পানিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ডুবে আছে, রিকশা ভাড়ায় চরম ভোগান্তি।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৬k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ সমূহ বাইপেল, ইউনিক মোড়, জামগড়া ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুরসহ আশুলিয়া পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে সড়কজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মহাসড়কের এসব অংশে রাস্তার ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে, ফলে সৃষ্টি হয়েছে দুর্ভোগের নতুন অধ্যায়।

বৃষ্টির পানি সরতে না পারায় পুরো মহাসড়ক অনেক স্থানে নদীর মতো রূপ নিয়েছে। বিশেষ করে ছয়তলা মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে আশুলিয়া ও জামগড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানি ও রাস্তার বেহাল অবস্থাকে পুঁজি করে রিকশাচালকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।

একজন যাত্রী বলেন, যে পথে আগে ১০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই।
আরেকজন ক্ষুব্ধ যাত্রী বলেন, রিকশা চালকেরা যাত্রীদের জিম্মি করে ফেলেছে। এই চরম দুর্ভোগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর এই সড়কে সংস্কারের কাজ হয়নি। অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। কিন্তু এই বর্ষায় তা চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক উন্নয়ন ও পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

জনগণের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও রিকশা ভাড়ার উপর নজরদারি করতে হবে প্রশাসনকে। নতুবা প্রতিদিন হাজারো মানুষকে এই দুর্ভোগ বয়ে চলতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102