রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করছেন ৫ শতধিক মানুষ।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮০k Time View  
  •                                      
                                   
                               

 

বগুড়া প্রতিনিধি:

রোববার, মার্চ ২৩, ২০২৫, প্রতিবছরের ন্যায় পথচারী নারী-পুরুষ, রিক্সা চালক, এতিম ও দুস্থ মানুষরা ইফতার করছেন জিয়াউর রহমান শিশু হাসপাতালে। বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে বিকেল থেকে সারিবদ্ধভাবে বসেন শত শত মানুষ। তাদের কেউ কেউ স্কুলছাত্র, কেউ ব্যবসায়ী, এতিম, ভিক্ষুক আবার অনেকেই ভ্যান ও রিকশা চালক। সাইরেনের আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে একসাথে ইফতার করেন প্রায় ৫ শতধিক মানুষ। ইফতারে উপস্থিতি বেড়েছে বিগত বছরগুলোর চাইতে এবছর। বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতাল চত্বরে প্রতিবছর এই ইফতার কার্যক্রম চলে আসছে। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চেলোপাড়া বস্তির বিধাব আছমা বেগম দুই ছোট সন্তান নিয়ে রমজানের প্রথম দিন থেকে এখানে ইফতার করে। আছমা বেগম বলেন, প্রতিদিন গবীর মানুষকে ইফতার খাওয়ানোর জন্য দোয়া করি। রিকশা চালক মামুন বলেন, সোনাতলায় আমার বাড়ি। ঈদে শহরে থেকে রিকশা চালিয়ে টাকা জমাচ্ছি ছেলে মেয়েদের কেনাকাটার জন্য। প্রতিদিন এই রাস্তায় ভাড়া নিয়ে যাওয়ার সময় দেখি বিকেল থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, তাই আমি দেখতে এসে নিজেও ইফতার করলাম। একসাথে এত মানুষের সাথে আগে কখনো ইফতার করিনি। ইফতারের এই আয়োজনে নিয়মিত স্বেচ্ছাসেবকের কাজ করেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:শাহ আল আমিন সরকার, মিলন, মোঃ সম্রাট হোসেন, আনারুল ইসলাম ছোটন, রানা ইসলাম, রাশেদ, রনি, নিশান, উজ্জল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102