বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ভিসা বন্ড আরোপ দু:খজনক, তবে ‘অস্বাভাকি’ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২k Time View  
  •                                      
                                   
                               

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা মোটা অঙ্কের জামানত আরোপকে দু:খজনক বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এটা ‘অস্বাভাবিক’ নয় বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সেগুনবাগিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য না। অনেকগুলো দেশের তালিকায় বাংলাদেশের নাম স্থান পেয়েছে।

কিছু দেশ আছে- যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের কৌশল দেখেছেন, যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে পয়সা নেয় তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাহলে তারা যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেটার মধ্যে বাংলাদেশ থাকবে-এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু তা দু:খজনক। অবশ্যই এটা কষ্টকর আমাদের জন্য। এটা যদি সবাই গত এক বছরে যেত তাহলে আমি বলতাম যে, আমরা দায়ী।

সমস্যাটা হচ্ছে পুরনো,  বছরে পর বছর ধরে চলছে জানিয়ে তিনি বলেন,  যদি এটি গত এক বছরের ঘটনা হতো তখন আমি বলতাম যে এতে অন্তবর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায়দায়িত্ব যদি আপনি ধরেন পলিসিগতভাবে কারও ওপর থাকে, সেটা পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেই ছিল না।

এসময় অন্তর্বর্তী সরকারের অনিয়মতি অভিবাসন নীতির কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, পলিসির দিক থেকে আমি বলতে পারি, প্রথম দিন থেকে আমরা কিন্তু অনিয়মতি অভিবাসনের বিরুদ্ধে কথা বলে আসছি। সমাধান-একমাত্র যদি আমরা যদি অনিয়মিত অভিবাসন বন্ধ করতে পারি। আমাদের এখনো পত্রপত্রিকার খবরে দেখা যাচ্ছে, কেউ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে সে উদ্ধার হয়ে এসেছে। সে একজন ভিকটিম, তার প্রতি সব ধরণের সিমপ্যাথি। পাশাপাশি কিন্তু আইন ভঙ্গ হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত মঙ্গলবার জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৩৮ দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। শুরুতে গত বছরের আগস্টে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ছয়টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরে তারা আরও সাতটি দেশের নাম এই তালিকায় তোলে।

এরপর মঙ্গলবার বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম যোগ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য (কয়েকটি ছাড়া) এ বন্ডের শর্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ভিসা বন্ড আরোপ বন্ধে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা-জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা মাত্র হয়েছে। আমরা সাধারণ পদ্ধতিতে  যাব। চেষ্টা করব যেন এটা থেকে আমাদের অব্যাহতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102