বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

শৈলকুপায় ডিবির অভিযানে গাঁজাসহ যুবক আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১k Time View  
  •                                      
                                   
                               

ঝিনাইদহ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে শৈলকুপা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতের অভিযানে ফুলহরি ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি ফুলহরি চরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

ডিবি পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরপাড়ার ইসরাইল বিশ্বাসের বাঁশবাগান সংলগ্ন একটি মেঠো রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।এসময় সোহেল রানার সঙ্গে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশের ওসি মো. আব্দুল হাশেম জানান, এসআই মো. মুরাদুজ্জামানের নেতৃত্বে ডিবির ১ নম্বর টিম মাদকবিরোধী অভিযানে অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102