মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

খাঁন রমিম
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩k Time View  
  •                                      
                                   
                               

নির্বাচন কমিশনের গত বছরের ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ সংক্রান্ত এক শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শুনানির সময় বলা হয়, নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে এবং সে অনুযায়ী প্রকাশিত গেজেট এখনো বহাল রয়েছে। ফলে ওই গেজেট অনুসারে নির্বাচন আয়োজন করতে কোনো প্রতিবন্ধকতা নেই। আপিল বিভাগের এ আদেশের ফলে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আয়োজনের বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো।

এর আগে সংসদীয় আসনের সীমানা নিয়ে জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখতে চেম্বার আদালত একটি নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত করে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নজিবুর রহমান। তার আপিলের শুনানিতেই আপিল বিভাগ সর্বশেষ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সারা দেশের সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করে। এর অংশ হিসেবে গত বছরের ৪ সেপ্টেম্বর একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেট অনুযায়ী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন নির্ধারণ করা হয় এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্র করে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

তবে নির্বাচন কমিশনের এই সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি ওঠে। বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ এই দুটি আসনের সীমানা নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি আদালতের বিভিন্ন স্তরে শুনানির মধ্য দিয়ে গড়ায় এবং শেষ পর্যন্ত আপিল বিভাগে এসে নিষ্পত্তি হয়।আপিল বিভাগের আদেশের ফলে এখন নির্বাচন কমিশন চাইলে নির্ধারিত তারিখ অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102