বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮k Time View  
  •                                      
                                   
                               

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।’

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই বৈঠকের মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।বিএনপি সূত্র জানায়, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল উদ্বিগ্ন। নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেও জানিয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102