বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, আতঙ্কে এলাকাবাসী
আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, আতঙ্কে এলাকাবাসী

আশুলিয়া থানা প্রতিনিধি:   সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় ফের সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। দোকানপাট ও বসতবাড়ি লক্ষ্য করে চালানো এসব হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।গত কাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় বাসিন্দা মো. বকুল ভূঁইয়ার বাড়ির সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার সময়কার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে একাধিক হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

আজ সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানার ১নং সহ-সভাপতি মো. বকুল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে মো. বকুল ভূঁইয়া বলেন, “হামলাকারীরা যে দলের বা গোষ্ঠীরই হোক না কেন, তারা সন্ত্রাসী। আমরা চাই প্রশাসন যেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামগড়া এলাকায় একাধিকবার সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। রাত হলেই কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।এলাকাবাসী জানান, গুলির শব্দ শুনে নারী ও শিশুরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। অনেকেই মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আশুলিয়া থানা প্রশাসনের প্রতি দ্রুত অভিযান চালিয়ে দোষীদের গ্রেপ্তার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102