শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত কাগজপত্র এক দিন আগেই কারাগারে পৌঁছেছিল। যাচাই-বাছাই শেষে শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

জানা যায়, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন। এদিকে, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে এই মামলাতেও তিনি জামিন পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102