মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

আবারও কমল সোনার দাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
আবারও কমল সোনার দাম
আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে।এর আগে সর্বশেষ ২৩ এপ্রিল সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়।নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। এ দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।দাম কমানোর আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ছিল ২ লাখ ৩৫ হাজার ৬৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা ছিল।

বিশ্ববাজারে দাম কমার প্রভাবেই দেশের বাজারে সোনার এই দরপতন হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৬৬৭ ডলার, যা আগের তুলনায় ৩৭ ডলার কম।তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৫১ ডলার বেড়েছে। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার পর সামগ্রিকভাবে কিছুটা দরপতন দেখা গেলেও, আগে থেকেই দাম উচ্চ পর্যায়ে থাকায় এ ধরনের সমন্বয় হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছিল।এদিকে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা, যা আগে ছিল ৬ হাজার ৬৫ টাকা।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছায়। এর প্রভাবে ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102