রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে খুব সামান্য বাড়ানো হয়েছে: জ্বালানিমন্ত্রী রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কবির-রাশেদা দম্পতির ৫ অঞ্চলে শিলাবৃষ্টির আভাস ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ধামরাইয়ে পেশাদার ছিনতাইকারী দলের ০১ সদস্য গ্রেফতার পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে মিঠামইন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন বাজারে বিশেষ অভিযান চালায় পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সাব্বির। তাঁর সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানটি মিঠামইন সদর ইউনিয়নের মিঠামইন বাজারের পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102