রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট
লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফরিদা ইয়াসমিন লিলি নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তার বসতবাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এ সহিংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী লিলি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাঞ্চানগর এলাকার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, লিলি বেগমের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলাম, মো. হাসান ও আব্দুল মান্নানসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমির মাপজোখ চলাকালে অভিযুক্তরা দা, ছেনি ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ছেনির আঘাতে লিলির মাথা ফেটে যায় এবং তার ডান হাতের কব্জি ও আঙুল গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন, সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিলি বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের খবর পেয়ে অভিযুক্তরা পুনরায় লিলির বাড়িতে হামলা চালায় বলে পরিবারের দাবি।পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লিলির অভিযোগ, প্রথম দফার হামলায় তার গলার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং দ্বিতীয় দফায় ঘরে থাকা জমানো নগদ অর্থও লুট করা হয়েছে।

আহত লিলি বলেন, ওরা আমাকে কুপিয়ে খুনের চেষ্টা করেছে। থানায় বিচার চাইতে যাওয়ায় এখন আমার বাড়িঘর লুট করছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রথম ঘটনার পাশাপাশি পুনরায় হামলা ও লুটপাটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102